তেলিয়ামুড়া প্রতিনিধিঃ মনোনয়ন জমা দেওয়ার আগে সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। প্রার্থী উৎপল দেববর্মার নেতৃত্বে কর্মী-সমর্থকরা চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান।
পরে মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী-র হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন উৎপল দেববর্মা । এ সময় দলীয় নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন দাখিল’কে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। তাঁরা প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেন এবং স্লোগানে মুখরিত করেন শহর।
এই মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে ১১ মহারানীপুর তেলিয়ামুড়া কেন্দ্রে নির্বাচনী লড়াই আনুষ্ঠানিকভাবে শুরু হলো তিপ্রামথার কর্মী-সমর্থকদের কাছে। যদিও এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং জয়ের প্রত্যাশায় এক নতুন অধ্যায়ের সূচনা। মনোনয়নপত্র জমা দেওয়ার পূর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র মত দলের প্রার্থী উৎপল দেববর্মা জানান উনার প্রতিদ্বন্দ্বী বিলল জমাতিয়া এক-তৃতীয়াংশ ভোট পাবে না। তিনি আরো বলেন আজ তিনি প্রথম এসে এরকম জনজোয়ার দেখতে পান যদি সাত দিন প্রচারে বের হন নির্বাচনের জন্য তাহলে আজকের মিছিলে থেকে আরও বড় লম্বা লাইন হবে এবং একুশে এপ্রিল তিপ্রা মথা দল এডিসি দখল করবে।
