জল-বিদ্যুতের দাবিতে চাকমাঘাটে জাতীয় সড়ক অবরোধ,
অসম-আগরতলা জাতীয় সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট — সংবাদ সংগ্রহে বাধা ও হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের।
চাকমাঘাট, তেলিয়ামুড়া। ১১ মেঃ পানীয় জল ও বিদ্যুতের দাবিতে অবরোধ ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো চাকমাঘাট পূর্ব বাজার এলাকা। সোমবার অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা। দীর্ঘ প্রায় দু’ থেকে তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধে জাতীয় সড়কের দুই পাশে আটকে পড়ে শতাধিক যানবাহন। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পথচলতি মানুষ।


