আসাম রাইফেলস ও ডিআরআই-এর যৌথ অভিযানে বড় সাফল্য; সীমান্তে নজরদারি জোরদার.
মুঙ্গিয়াকামী, প্রতিনিধি: সীমান্তবর্তী মুঙ্গিয়াকামী এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে Assam Rifles এবং Directorate of Revenue Intelligence (ডিআরআই)।
সূত্রের খবর, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। গোপন সূত্রের ভিত্তিতে পরিকল্পিত এই অভিযানে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয় এবং ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতকে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে নিরাপত্তা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।
উদ্ধার হওয়া মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
